ads

বুধবার , ১৯ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাবের ভার্চুয়াল সভায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নিন্দা, মানববন্ধনের সিদ্ধান্ত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৯, ২০২১ ১২:৫৩ পূর্বাহ্ণ

দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও অপদস্ত করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর বিষয়ে করণীয় ঠিক করতে শেরপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদের জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে মঙ্গলবার বিকেলে জুম ভিডিও কনফারেন্স অ্যাপে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শরিফুর রহমান।

Shamol Bangla Ads

ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, কোষাধ্যক্ষ এ্যাডভোকেট রওশন কবীর আলমগীর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, এমএ হাকাম হীরা, এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু ও আবুল হাশিম।
সভায় বক্তারা সাংবাদিক রোজিনা খাতুনকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সেইসাথে ১৯ মে মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসাথে ওই কর্মসূচিতে জেলা-উপজেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads