ads

মঙ্গলবার , ১৮ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৫৫
সাংবাদিক রোজিনা ইসলামকে আটক ও হেনস্তার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক ও হেনস্তা করাসহ মিথ্যা মামলার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী প্রথম আলোর বন্ধুসভার আয়োজনে শহরের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে স্থানীয় প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ীর সভাপতি জয় সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক আবদুল মান্নান সোহেল, সাইফুল ইসলাম, আবদুল মোমেন প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক অভিজিত সাহা।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য রোজিনা ইসলামের আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি রয়েছে। তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাকে ঘণ্টার পর ঘণ্টা আটক রেখে হেনস্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত। রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানানো হয়। এছাড়া দ্রুত রোজিনা ইসলামকে মুক্তির দাবি জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads