ads

বুধবার , ১৯ মে ২০২১ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কবি তালাত মাহমুদের গ্রামের বাড়ির গাছ বিক্রি করে দিয়েছে একটি স্বার্থান্বেষী চক্র

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মে ১৯, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ

কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি, বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের গ্রামের বাড়িতে একটি প্রকাণ্ড ইউক্যালিপ্টাস গাছ ও একটি গামারী গাছ বিক্রি করে দিয়েছে স্বার্থান্বেষী চক্র। গাছ দু’টির আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
জানা যায়, কবি তালাত মাহমুদ নকলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে ১৪ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন। ওই সুযোগে স্বার্থান্বেষী চক্রটি ২১ মার্চ তালাত মাহমুদের অজ্ঞাতে অদক্ষ আমিন এনে মাদরাসার জমি মাপার নামে লোক দেখানো মাপ দিয়ে তালাত মাহমুদের জমিতে খুঁটি পুঁতে রাখে। পরে ইউক্যালিপ্টাস গাছটি মাদরাসার সীমার মধ্যে দেখিয়ে বিক্রি করার সুযোগ তৈরি করে এবং গাছটি কেটে বিক্রি করে দেয়। ইতিপূর্বেও মুকছেদুল আলম নামে ওই চক্রের হোতা তালাত মাহমুদের জমির উপর থাকা একটি প্রকান্ড গামারী গাছ বিক্রি করে দিয়েছে। বিষয়টি চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীকে জানানো হয়।

Shamol Bangla Ads

জমি মাপের সময় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য সারোয়ার হোসেন খোকা, সাবেক ইউপি সদস্য মাহবুবুল আলম রানা ও স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ ফিরোজ গং উপস্থিত ছিলেন। এছাড়া জমি মাপে কেউ যাতে বাঁধা দিতে না পারে সেজন্য দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ৮/১০ জন যুবক উপস্থিত ছিল বলে নাম প্রকাশ না করার শর্তে ক’জন প্রত্যক্ষদর্শী জানান।
উল্লেখ্য, বাছুর আলগা মৌজার ৯৩৬নং দাগের মাদরাসার জমিটির উত্তরের রেখা পূর্ব-পশ্চিম প্রস্থ ১১৫ ফুট, দক্ষিণের রেখা পূর্ব-পশ্চিম প্রস্থ ১৩৫ ফুট, পূর্বের রেখা উত্তর-দক্ষিণ দৈর্ঘ ১৮০ ফুট, পশ্চিমের রেখা উত্তর-দক্ষিণ দৈর্ঘ ১৮০ ফুট এবং দাগের পূর্ব পাশের রেখাটি পশ্চিম দিকে (ভিতরের দিকে) বাঁকা থাকায় জমিটির মাঝখানে পূর্ব-পশ্চিম প্রস্থ ১১০ ফুট। জমি না মেপে মাদ্রাসার পূর্বপাশের দেওয়ালটি নির্মাণ করায় দেওয়ালের বাইরে উত্তর কোণায় জাডুর দোকানের সামনে এবং দক্ষিণকোণায় রেহান গং এর জমির দিকে রাস্তা বাঁকানো এবং আব্দুর রশিদ ফিরোজের জমিতে কিছু জমি বিদ্যমান রয়েছে। এর ফলে মাদরাসার ৫০ শতাংশ জমির মধ্যে প্রায় এক শতাংশ জমি বেহাত হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads