ads

বুধবার , ১৯ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুর কারাগারের হাজতির মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩২
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুর কারাগারের হাজতির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় বন্দি থাকা মনি পাল (৩৮) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ১৯ মে বুধবার সকালে ওই ঘটনা ঘটে। মনি পাল শেরপুর শহরের গৃর্দা নারায়ণপুর এলাকার মৃত অমূল্য পালের ছেলে।

Shamol Bangla Ads

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ১১ মে মাদক আইনের একটি মামলায় আদালতের নির্দেশে ওই যুবককে কারাগারে প্রেরণ করা হয়। মনি পাল কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিল। ওই অবস্থায় ১৭ মে সে বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন জেলা সদর হাসপাতাল থেকে মনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনি পাল মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় আইনগত যাবতীয় প্রক্রিয়া শেষে মৃত মনি পালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে মৃতের ভাই শেখর পালের দাবি, মনি নেশা করত কিনা তারা জানেন না। কারাগারে যাবার সময় মনি সম্পূর্ণ সুস্থ ছিল। মনিকে শেরপুর হাসপাতালে ভর্তি ও ময়মনসিংহে চিকিৎসার কথা পরিবারকে জানানো হয়নি। বুধবার সকালে কারাগারের পক্ষ থেকে পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শেরপুরে… পরবর্তী সংবাদ নকলায় কবি তালাত মাহমুদের গ্রামের বাড়ির গাছ বিক্রি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads