ads

বৃহস্পতিবার , ২০ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টোকিও অলিম্পিকে বাংলাদেশের হয়ে দৌড়াবেন শেরপুরের জহির

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ২০, ২০২১ ১২:২৪ পূর্বাহ্ণ

টোকিও অলিম্পিকের জন্য ৪০০ মিটার ইভেন্টে অ্যাথলেট জহির রায়হানকে মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এর মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন শেরপুর জেলার কৃতি সন্তান জহির।

Shamol Bangla Ads

ফেডারেশনের সিলেকশন কমিটি তিনজনের নাম প্রস্তাব করেছিল: শিরিন আক্তার ১০০ মিটার, মোহাম্মদ ইসমাইল ১০০ মিটার ও জহির রায়হান ৪০০ মিটার। এই তিনজনের মধ্য থেকে জহির রায়হানের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স বিবেচনায় তাকে মনোনীত করা হয়েছে।
জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা রেকর্ডটি নৌবাহিনীর এই অ্যাথলেটের।
টোকিও অলিম্পিকে সবার আগে যোগ্যতা অর্জন করেন আরচার রোমান সানা। এরপর ওয়াইল্ডকার্ড পেয়েছেন দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।
সংবাদটি শুনে উচ্ছ্বসিত জহির বলেন, অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। যারা মনোনয়ন দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবা-মা সংবাদ শুনে খুবই খুশি হয়েছেন। বাড়িতে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে। আমার সার্ভিস দল নৌ বাহিনীও ব্যাপারটি জেনে খুব খুশি। তিনি আরও বলেন, অনুশীলনে এখন দম পাচ্ছি। হার্ড ট্রেনিং করছি। আশা করছি অলিম্পিকে নিজের রেকর্ড ছাড়িয়ে যেতে পারব। সবাই দোয়া করবেন।
ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেয়া হয়নি জহিরের। পুনর্বাসন শেষে এখন পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া এই স্প্রিন্টার।
ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েন জহির। অলিম্পিকে নিজের রেকর্ডটাকে ছাড়িয়ে যেতে চান এই অ্যাথলেট।
জহিরকে বাছাই প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, আমাদের সিলেকশন কমিটি সবকিছু দেখেশুনে জহির রায়হানকে মনোনীত করেছে। টোকিও অলিম্পিকে জহিরই আমাদের প্রতিনিধিত্ব করবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads