ads

মঙ্গলবার , ১৮ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৮, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ

শেরপুরে মরহুম মানিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে সোমবার বিকেলে শহরের গৌরীপুর মহল্লায় উত্তর গৌরীপুর মডেল স্কুল সংলগ্ন খোয়ারপাড় জামে মসজিদ মিনিগ্র‍াউন্ড মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে নওহাটা একতা কল্যাণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আনন্দ উৎসব মুখর পরিবেশে ম্যাচটি শেষ হয়। দলের পক্ষে দুটি গোল ও একটি এসিস্ট করায় খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের স্টাইকার ফেরদৌস হাসান ম্যান অব দি ম্যাচ হয়।

Shamol Bangla Ads

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব এমদাদুল হক মাস্টারের সভাপতিত্বে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উত্তর গৌরীপুর মডেল স্কুলের চেয়ারম্যান মো. মেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. আক্র‍ামুজ্জামান, মো. জামিল হোসেন সরকার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ফরহাদ মিয়া, মো. হোসেন আলী, মো. হিরা মিয়া, নাজিদুল ইসলাম রোমান প্র‍মুখ। সবশেষে বিজয়ী দল ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্ণামেন্টের আহ্বায়ক হিসেবে ছিলেন সোহানুর রহমান সোহাগ। টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন হৃদয় জাহান জিয়া, সোহেল মিয়া, শাহরিয়ার শাকির, শাহাদাৎ হোসেন, রাকিবুল ইসলাম, সাঈদ আহম্মেদ সাবাব, রাকিবুল ইসলাম পাপুল, হান্নান মিয়া।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads