ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ র‌্যাবের হাতে ২ যুবক গ্রেফতার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৭, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৪ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪’র আভিযানিক দল। ১৭ মে সোমবার বিকেলে উপজেলার পোড়াগাঁও গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে স্থানীয় মৃত আব্দুল আজিজের ছেলে মো. শামীম মিয়া ও মো. জমশেদ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (২৩)।

Shamol Bangla Ads

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সোয়া ৫টার দিকে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামস্থ ফুটবল খেলার মাঠের দক্ষিণ পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালায়। ওইসময় শামীম ও সানোয়ারকে ৪ বোতল মদ ও দুইটি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানা জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads