শেরপুরের নকলায় অভিযান চালিয়ে ১৮ জুয়াড়িসহ ১৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ মে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার উরফা এলাকার রেফাজ উদ্দিন, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, হাফিজুল, মোক্তার হোসেন, আ: ছাত্তার, সারোয়ার, মালেক, নূর হোসেন, রেফাজ, শাহিন, পলাশ, আরিফ, সোহেল, নাজমুল, রিপন, কুদরত আলী ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি বাজিতবাড়ি এলাকার মো. মামুন মিয়া।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, নকলা থানা পুলিশ রবিবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের জুয়া খেলার সরঞ্জামাদীসহ ১৮জন ও ওয়ারেন্টমূলে আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।




