ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিষপানে বৃদ্ধার মৃত্যু

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৭, ২০২১ ১১:৩৯ অপরাহ্ণ

শেরপুরে বিষপানে সবুজা বেগম (৫৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৭ মে সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬নং চরে ওই ঘটনা ঘটে। সবুজা বেগম স্থানীয় চাঁন মিয়ার স্ত্রী। বৃদ্ধা সবুজা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন বৃদ্ধা সবুজা বেগম। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads