ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১৭, ২০২১ ৭:৪০ অপরাহ্ণ

শেরপুরে বজ্রপাতে সুজেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৭ মে সোমবার বিকেলে সদর উপজেলার হরিণধরা পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সুজেদা বেগম স্থানীয় হান্নান মিয়ার স্ত্রী।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিল। ওইসময় হরিণধরা পূর্বপাড়া গ্রামের নিজ বসতবাড়ির সামনে স্ত্রী সুজেদা বেগম বাড়ির সামনে গৃহস্থালীর কাজ করছিলেন। কাজ করা অবস্থায় আকস্মিক তার উপর বজ্রপাত ঘটলে সুজেদা বেগম ঘটনাস্থলেই মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads