ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় এক ঘণ্টায় দেড়শ’ বিমান হামলা, নিহত আরও ৩৩

খবর টি পড়েছেন : ২২১
গাজায় এক ঘণ্টায় দেড়শ’ বিমান হামলা, নিহত আরও ৩৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃষ্টির মতো রকেট ছুড়ছে ইসরায়েল। টানা সপ্তম দিনের মতো সেখানে চলছে হামলা। উপত্যকাটিতে রবিবার রাতে এক ঘণ্টায় দেড় শতাধিক রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এদিন ভোরের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক। ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চলছে।
ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে রোববারের হামলাকে ২০০০ সালে হামলা শুরুর পর এখন পর্যন্ত ‘সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল-ওহেদা শহর লক্ষ্য করে বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক ধ্বংস হয়ে গেছে। হামলায় ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সংবাদমাধ্যম বলছে, নিহতের সংখ্যা ৩৩ জন।

Shamol Bangla Ads

ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপ থেকে পাঁচ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বেসামরিক প্রতিরক্ষাকর্মী মেদহাত হামদান বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে এখনও মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমার যেন সব ভয় চলে গেছে। এখন আর বিস্মিত হই না।’
গত সপ্তাহে জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুল বিদা আদায়কে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের শুরু। কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। ওই সংঘর্ষের পর ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৩ মে পর্যন্ত বাড়ল সর্বাত্মক লকডাউন পরবর্তী সংবাদ দেশে টিকা তৈরির অনুমতি এখনো কাউকে দেওয়া হয়নি’

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads