ads

সোমবার , ১৭ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে টিকা তৈরির অনুমতি এখনো কাউকে দেওয়া হয়নি’

খবর টি পড়েছেন : ১৯৩
দেশে টিকা তৈরির অনুমতি এখনো কাউকে দেওয়া হয়নি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে টিকা উৎপাদনে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে টিকা উৎপাদনের অনুমোদন দেয়নি ঔষুধ প্রশাসন। ১৬ মে রবিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার খবরে বলা হয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনা সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। প্রকৃতপক্ষে টিকা উৎপাদনের অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ করা হয়।

Shamol Bangla Ads

গত ২৯ এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। সেদিন সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মাহবুবুর বলেছিলেন, সিনোফার্মের টিকা দেশেই তৈরি করা হবে। দেশের তিনটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের টিকা তৈরির সক্ষমতা রয়েছে। ওই তিনটির মধ্যে একটি হল ইনসেপটা ফার্মাসিউটিক্যালস।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইসরায়েলের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন: ফখরুল পরবর্তী সংবাদ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads