ads

শনিবার , ১৫ মে ২০২১ | ৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নিখোঁজের দু’দিন পর শিশুর লাশ উদ্ধার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১৫, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুইদিন পর আলী হোসেন নামে ২২ মাস বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৫ মে শনিবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু স্থানীয় উত্তর বানিয়াপাড়া (আসামপাড়া) গ্রামের কাপড় ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির সামন থেকে শিশু আলী হোসেন নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর না পেয়ে শুক্রবার ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেন জসিম উদ্দিন। পরে শুরু হয় পুলিশী অভিযান। মালিঝিকান্দা বিট পুলিশ কর্মকর্তা এস আই মাসুদ রানার নেতৃত্বে গত দুইদিনের চিরুনি অভিযানে শনিবার বিকেল সাড়ে ৩ টায় বানিয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার পুকুরের পাশের ডোবার পানিতে কচুরিপানার নিচ থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন । পরে শিশু আলী হোসেন লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads