শেরপুরে নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ১২ মে বুধবার শহরের শতাধিক অসহায় দুস্থ এবং গরিব পরিবারের মাঝে ওই ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, নুডুলস, পিঠা, দুধ, কিসমিস, সাবান ও শ্যাম্পু।

ঈদসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা রাতুল হাসান সোহান, ফাউন্ডেশনের সভাপতি আরিয়ান খান হৃদয়, সাধারণ সম্পাদক সাইম ইসলাম তপু, সহ-সভাপতি তাহসিন ফয়সাল, সহ-সভাপতি
ওয়াসিম, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সিয়াম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মোহাম্মদ শুভ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদ শুভ, প্রচার সম্পাদক সুমাইয়া জাহান বর্ষা, সদস্য সবুজ আহমেদ সহ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হানিফ উদ্দীন, সাহিত্য সম্পাদক মোস্তাকিম এবং সাবেক ছাত্রনেতা ফারহান মুন্না।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাতুল হাসান সোহান বলেন, আমরা সবসময়ই হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতে চাই। এরই ধারাবাহিকতায় এবার শতাধিক পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছি এবং তাদের মুখে একটু হলেও হাসি ফুটাতে চেষ্টা করেছি। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।




