শেরপুরে করোনায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র-অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণ করেছেন আওয়ামী লীগের সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ১২ মে বুধবার শহরের ঢাকলহাটী খালপাড়া মহল্লায় শতাধিক অসহায়দের মাঝে সাবেক এমপি শ্যামলীর পক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেন ব্যবসায়ী ফারুক আহম্মেদ ও যুবলীগ নেতা সুমন মিয়া।

একইদিন সাবেক এমপি শ্যামলীর ব্যক্তিগত তহবিল থেকে শহরের ঢাকলহাটী মহল্লায় নিজ বাসভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ওইসময় সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যিদনী স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শেরপুরের হিজড়া সম্প্রদায়ের মাঝেও ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার শহরের গোপালবাড়ী বটতলাস্থ জেলা যুব মহিলা লীগের অস্থায়ী অফিসে জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি নিশি সরকারের হাতে ওই ঈদ উপহার তুলে দেন সাবেক এমপির পক্ষে সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক ও কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন।




