ads

বুধবার , ১২ মে ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ১২, ২০২১ ১:১৩ অপরাহ্ণ

শেরপুরে রোটারি ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২শ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মে মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ বুলবুল সড়ক মোড়ে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ, সেক্রেটারী সাদুজ্জামান সাদী পিএইচএফ, ক্লাব সার্ভিস প্রজেক্ট চেয়ার ও পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, ফাউন্ডেশন চেয়ার পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট শহীদুল ইসলাম মুকুল, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, রোটার‌্যাক্ট ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল, রোটার‌্যাক্টর বিশাল, তন্ময় মালাকারসহ অন্যান্য রোটারিয়ান ও রোটার‌্যাক্টবৃন্দ। ওই কর্মসূচিতে সহযোগিতা করে রোটার‌্যাক্ট ক্লাব অব শেরপুর।
রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা জানান, এর আগেও শহরের নিউমার্কেট মোড়ে ১শ দুস্থ পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads