ads

বুধবার , ১২ মে ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ফ্রেন্ডস্ ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ১২, ২০২১ ১:০৭ অপরাহ্ণ

 শেরপুরের ঝিনাইগাতীতে ফ্রেন্ডস্ ওয়ার্ল্ড ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মে মঙ্গলবার পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে এ সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফ্রেন্ডস্ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে শিকড় ঝিনাইগাতীর সভাপতি মো. আব্দুল আউয়াল, ক্ষুদ্র বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান হালিম, এ্যাডভোকেট আল আমীনসহ ফ্রেন্ডস ক্লাবের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। ওই ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ‘এসো গড়ি সুন্দরের প্রত্যাশায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০১১ সালে ৭১ জন সদস্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। অরাজনৈতিক ও সামাজিক এ সংগঠনটি শুরু থেকে দরিদ্র নিপিড়িত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা প্রদান ও আর্থিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, অত্র সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads