ads

মঙ্গলবার , ১১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মার্কিন জাহাজ ঘেরাও, ইরানি নৌবহরে ৩০ দফা গুলি

খবর টি পড়েছেন : ২১৩
মার্কিন জাহাজ ঘেরাও, ইরানি নৌবহরে ৩০ দফা গুলি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোড়া হয়েছে। সোমবার এ তথ্য জানিয়েছে পেন্টাগন।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইরানের রিভল্যুশনারি গার্ডের ১৩টি সশস্ত্র স্পিডবোড ছিল বহরে। মার্কিন দুটি জাহাজ, ফায়ারবোডের ৪৬০ ফুট দূরত্বে চলে এসেছিল সেগুলো। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়ার পাহারায় নিয়োজিত ছিল। তিনি বলেন, এ সময় সংকেত পাঠিয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে। তখন তাদের হুশিয়ার করতে গুলি ছোড়া হয়। একমাসেরও কম সময়ে পারস্য উপসাগরে দ্বিতীয়বার মুখোমুখি হল দু’দেশের জাহাজ। এ বিষয়ে ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে।

Shamol Bangla Ads

হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রফতানি করা হয়। এ সমুদ্রপথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে এ দেশগুলো এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইরানের দাবি মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তাছাড়া বিভিন্ন উত্তেজনার সময় প্রণালীটি বন্ধ করে দেয়ারও হুমকি দেয় ইরান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছুঁইছুঁই, আক্রান্ত ১৫… পরবর্তী সংবাদ তেল আবিবে ১৩০ রকেট ছুড়েছে ফিলিস্তিন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads