ads

মঙ্গলবার , ১১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছুঁইছুঁই, আক্রান্ত ১৫ কোটি ৮৬ লাখ

খবর টি পড়েছেন : ২০৫
বিশ্বে করোনায় মৃত্যু ৩৩ লাখ ছুঁইছুঁই, আক্রান্ত ১৫ কোটি ৮৬ লাখ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৮৬ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ ৯৯ হাজার।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৭১৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ লাখ ৯৯ হাজার ৬৯৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৯ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ৪৭২ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ৩০০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮২ হাজার ১৫০ জনের।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৯ হাজার ৯৯০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ২৩ হাজার ২২৯ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৬৬ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৯ জনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিল মমতার ৪৩ সদস্যের মন্ত্রিসভা পরবর্তী সংবাদ মার্কিন জাহাজ ঘেরাও, ইরানি নৌবহরে ৩০ দফা গুলি

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads