শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ৮ মে শনিবার সকালে শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ৪ শতাধিক হতদরিদ্রের মাঝে ওই খাদ্য সহায়তা বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, এই করোনা পরিস্থিতিতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অসহায় দুঃস্থদের পাশে রয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক মো. বশিরুল ইসলাম শেলু, দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ- দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, উপ- প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. আনিসুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম, সদস্য অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল, অধ্যক্ষ মো. গোলাম হাসান সুজন, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হকসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি চিনি।




