ads

শনিবার , ৮ মে ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন হুইপ আতিক

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৮, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ

শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। ৮ মে শনিবার সকালে জেলা সদর হাসপাতালের পুরাতন ভবনের পাশে স্থাপিত টিকাদান কেন্দ্রে ওই টিকা নেন তিনি।

Shamol Bangla Ads

টিকাদানকালে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ মার্চ রাজধানী ঢাকায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন হুইপ আতিক। এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

Need Ads