ads

বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কর্মহীন শিল্পী, কবি ও সাহিত্যিকদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৬, ২০২১ ২:৪০ অপরাহ্ণ

শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে জেলায় কর্মহীন হয়ে পড়া শিল্পী, কলাকৌশলী, কবি ও সাহিত্যিকদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ৬ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই নগদ অর্থ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই করোনা পরিস্থিতিতে সকল সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন। তিনি করোনার দ্বিতীয় ঢেউ রুখতে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অর্থ সহায়তা প্রদানকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিন ৫০ জন শিল্পী কলাকৌশলী ও কবি ও সাহিত্যিকের মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads