ads

বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সেই অসহায় বৃদ্ধা রুমেছার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ শুরু

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মে ৬, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের ৮০ বছরের সেই বৃদ্ধা অসহায়, হতদরিদ্র রুমেছা বেগমের ঝুপড়ি ঘর ভেঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দে পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ মে বুধবার দুপুরে বরাদ্দকৃত ওই আধাপাকা ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ৮০ বছর বয়স্ক বৃদ্ধা রুমেছা ৩৫ বছর আগে স্বামী হারিয়ে বিধবা হয়েছেন। একমাত্র কন্যার বিয়ে দিয়েছেন ২০ বছর আগে। এর পর থেকে অনাহারে-অর্ধহারে তার দিন কাটছে। দীর্ঘদিন ধরে পলিথিন ও সিমেন্টের বস্তা দিয়ে ঘেরা একটি ঝুপড়ি ঘরে রুমেছা রাত যাপন করছেন। সামান্য বৃষ্টি এলেই ঘরে পানি পড়ে, হালকা বাতাস এলে অন্যের ঘরে গিয়ে আশ্রয় নিতে হয়। বর্তমানে বার্ধক্যের কারণে ঠিকমতো চলতে পারেন না। চোখের দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি কমে গেছে প্রায় একযুগ আগে। আশেপাশের লোকজনের দেয়া খাবারেই চলে তার জীবন। জীবনের শেষ প্রান্তে এসে নিরাপদে ও একটু শান্তিতে ঘুমাতে চান এই বৃদ্ধা রুমেছা। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমেছাকে দেখতে ছুটে যান। ওইসময় তিনি রুমেছা বেগমের খোঁজখবর নেন এবং তাকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads