ads

বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভেজাল ভোজ্যতেল ও পলিথিন বিক্রির দায়ে জরিমানা, কারখানা সিলগালা

খবর টি পড়েছেন : ২০৫
নালিতাবাড়ীতে ভেজাল ভোজ্যতেল ও পলিথিন বিক্রির দায়ে জরিমানা, কারখানা সিলগালা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে খাঁটি সরিষার তেলের নামে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেল বোতলজাতকরণসহ ভোজ্যতেলে ভেজাল এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোট ৯০ হাজার টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মে বুধবার বিকেলে পৌর শহরের নিলামপট্টি এলাকায় র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর একটি দল ওই অভিযান চালায়। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এমএম সবুজ রানার নেতৃত্বে নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায় কয়েকটি ভোজ্যতেল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকটি কারখানা বন্ধ করে মালিক-শ্রমিকরা পালিয়ে যায়। ওইসময় গোলাম মস্তুফার ভোজ্যতেলের কারখানায় গিয়ে জাহাজের পোড়া মবিল, নোংরা পরিবেশে তেলের প্রক্রিয়া ও বোতল বা কন্টেইনারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এমনকি ভোজ্যতেলের একটি পাত্রে টিকটিকি পড়ে থাকতে দেখা যায়। ওইসময় মালিকপক্ষকে খুঁজে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন কারখানাটি সিলগালা করে নিয়মিত মামলার নির্দেশ দেন।
এছাড়াও পার্শ্ববর্তী আনোয়ারের টুপি মার্কা সরিষার তেল কারখানায় অভিযান চালিয়ে সুপার সয়াবিনের সাথে সরিষা মিশিয়ে ভেজাল সরিষার তেল উৎপাদন, নকল জোড়া হাঁস মার্কা তেল কন্টেইনারকরণসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই মহল্লায় লোটন দেবনাথ এর গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৫শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পলিথিন বহনের দায়ে অটোচালক নাজমুলকে জরিমানা করা হয় আরও ১০ হাজার টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কম্বাইন হারভেস্টার মেশিনে বোরো ধান কর্তনের উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সাংবাদিকের বাবার ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads