ads

বৃহস্পতিবার , ৬ মে ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কম্বাইন হারভেস্টার মেশিনে বোরো ধান কর্তনের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মে ৬, ২০২১ ২:২৬ পূর্বাহ্ণ

শেরপুরের নকলায় সমলয়ে বোরো ধানের আবাদী জমির ফসল কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে কর্তনের উদ্বোধন করা হয়েছে। ৫ মে বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বানেশ্বর্দী ইউনিয়নের মোজার এলাকার কৃষক মহিউদ্দিন জুয়েলের সুপার হাইব্রিডের আবাদী জমি কর্তনের মধ্যদিয়ে ধান কর্তনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. গোলাম রাসুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি প্রকৌশলী শিবানী রানী দাস, ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বতসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, কম্বাইন হারভেস্টারের সাহায্য এক সঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব। ফলে কৃষকের উৎপাদন খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমেছে। অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষে কৃষি খামার যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় সারাদেশ ব্যাপী উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেল-এর তত্বাবধায়নে পরিচালন বাজেটের আওয়াতায় উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে উপজেলা পর্যায়ের কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন প্রদান করা হয়েছে। প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের বাজার মূল্য ২৮ লাখ থেকে ৩০ লাখ টাকা। প্রতি কম্বাইন হারভেস্টার মেশিনে সরকার সর্বোচ্চ ১৪ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads