ads

বুধবার , ৫ মে ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তক্ষকসহ ২ জন গ্রেফতার

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৫, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ

শেরপুরে একটি তক্ষকসহ ২ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৩ মে সোমবার দিবাগত রাতে শহরের পশ্চিম শেরীপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার ধলা ইউনিয়নের বাকারকান্দা গ্রামের মো. রমজান আলীর ছেলে মো. কমল মিয়া (৩০) ও নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামের মৃত খয়ের উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৫)। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক বেচা-কেনার খবর পেয়ে সোমবার দিবাগত রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স শেরপুর শহরের পশ্চিম শেরীপাড়া কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ওইসময় একটি তক্ষকসহ মো. কমল মিয়া ও আব্দুল খালেক নামে দুই তক্ষক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক ক্রেতারা পালিয়ে যায়। উদ্ধারকৃত তক্ষকের মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃত মো. কমল মিয়া ও আব্দুল খালেক।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় সদর থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads