ads

মঙ্গলবার , ৪ মে ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭ ড্রেজার মেশিন ধ্বংস

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৪, ২০২১ ৪:২৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৭টি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। ৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলার তাওয়াকুচা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ওই অভিযান পরিচালনা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, একটি জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা এলাকায় সোমেশ্বরী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। ওইসময় সেখানে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালোইঞ্জিনচালিত ৭টি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়। সেইসাথে উত্তোলনকৃত অন্তত: ২০ ট্রাক বালু তাৎক্ষণিক নিলামে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়। অভিযানকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ তাওয়াকুচা বিজিবি, বন বিভাগ ও ঝিনাইগাতী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads