ads

বুধবার , ৫ মে ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৫, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ

ঝিনাইগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের ২ দিনব্যাপি কালী পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৪ মে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ওই উৎসব উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর চরনতলা বারোয়ারী ও নওকুচি কালী মন্দিরের ২টি পূজা মন্ডপে ওই পূজার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, ধর্মীয় রীতি অনুসার করে প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণভাবে ওই পূঁজা পালন করতেন তারা। তবে করোনা ভাইরাস জনিত কারণে এ বছর সরকারের নীতি অনুসরণ করে সল্প পরিসরে এ পূজার আয়োজন করা হয়।
পূজা মন্ডবগুলোতে ১ জন ধর্মীয় পুরোহিত পূজা পরিচালনা করেন । এছাড়া একজন করে দেবর্ষী রাখা হয় পূজা মন্ডপে। পূজা শেষে ভোররাতে পাঠা বলীদানে ভূমিকা পালন করেন তারা। পূজা মন্ডপ কমিটির পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত পূজারীরা অংশগ্রহণ করেন পূজা মন্ডবে।
ধর্মীয় পুরোহিত, দেবর্ষী ও পূজামন্ডপ কমিটির পূজারীরা পূজা শেষ না হওয়া পর্যন্ত উপবাস করে কালী পূজার দায়িত্ব পালন করেন । সকাল থেকে পূজা শেষ না হওয়া পর্যন্ত বিভিন্ন পূজারী ও দেবী ভক্তবৃন্দরা পূজা মন্ডপে এসে দেব-দেবীর চরণে প্রণাম করেন।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তী ও নওকুচি কালী মন্দিরের সভাপতি সর্বেশ্বর হাজং জানান, ধর্মের রীতি অনুসারে প্রত্যেক বছরের ন্যায় জাঁকজমকভাবে কালীপূজা হতো। তবে এ বছর করোনা ভাইরাসজনিত কারণে সরকারের নির্দেশে সল্প পরিসরে পূজা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, উপজেলার কাংশা ইউনিয়নের ২টি পুজা মন্ডবে কালী পূজা স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে।পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads