ads

বুধবার , ৫ মে ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মে ৫, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ৫ মে বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলা সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা খাদ্যগুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষিবান্ধব সরকার। এ সংগ্রহ অভিযান শুরুর মধ্য দিয়ে কৃষক তাদের উৎপাদিত ধানের ন্যায্য দাম পাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারেও ধানের দাম বাড়বে।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরহাদ খন্দকার। ওইসময় শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আসাদুজ্জামান রওশন, জেলা চাউল কল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, জেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ ও চালকল মালিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে শেরপুর জেলায় ২৪ হাজার ৫২৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া জেলায় ১২ হাজার ৯৬৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads