ads

মঙ্গলবার , ৪ মে ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মদসহ ২ যুবক গ্রেফতার

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মে ৪, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযানে ৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ৩ মে সোমবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে স্থানীয় আব্দুস ছামাদের ছেলে মো. রাসেল মিয়া (২৫) ও মো. সানোয়ার হোসেনের ছেলে মো. খোরশেদ আলম (২৪)।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের তত্ত্বাবধানে সোমবার দিবাগত রাত ১টার দিকে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকার মো. খোরশেদ আলম ও মো. রাসেল মিয়ার বাড়িতে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় ৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ওই দু’জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে মদসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads