শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এবার আর্থিক সহায়তা দিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা। ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে কর্ণঝোড়া বাজারের বণিক সমিতির সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ২২ দোকান মালিককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্ণঝোড়া বনিক সমিতির সভাপতি আব্দুর রেজ্জাক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সেলিম আল জাহান, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম, সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাশুক ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল কর্ণঝোড়া মধ্য বাজারে অগ্নিকান্ডে ২২টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।




