ads

শনিবার , ১ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর সোহাগপুর বিধবারা পেলেন পুলিশের ঈদ উপহার

খবর টি পড়েছেন : ২১৫
নালিতাবাড়ীর সোহাগপুর বিধবারা পেলেন পুলিশের ঈদ উপহার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবার ও শহীদ জায়াদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী তাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। ওইসময় পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্য ও জায়া মায়েদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা সুরক্ষায় বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধার্থে গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন তিনি।

Shamol Bangla Ads

উপহারসামগ্রী বিতরণকালে জেলা পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারপত্নী কাজী মোনালিসা মারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদসহ জেলা ও উপজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিধবা পল্লীর জায়া মায়েরা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ৮শ হতদরিদ্র নারী পুরুষ পেলেন শাড়ি-লুঙ্গি পরবর্তী সংবাদ শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads