শেরপুরে কাকন সুজের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। ১ মে শনিবার সকালে শহরের রঘুনাথবাজার এলাকায় জেলার ওই বৃহৎ শো-রুম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার আহবান জানান। সেইসাথে কাকন সুজের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

কাকন সুজের স্বত্ত্বাধিকারী লুৎফর রহমান বাদলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলহাজ্ব হায়দার আলী, পরিচালক বশিরুল ইসলাম শেলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ আল ফারুক ডিওন।




