ads

বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবন্ধী ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৮, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী, রিক্সাচালক ও রেস্তোরা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্য বিতরণ করা হয়েছে। ২৮ এপ্রিল বুধবার দুপুরে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ৩শ প্রতিবন্ধী ও কর্মহীন মানুষের মাঝে ওই সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও লবণ।

Shamol Bangla Ads

খাদ্য সামগ্রী বিতরণকালে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান মাহমুদ, ডিএম সাদিক আল শাফিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, দেশজুড়ে চলমান করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। অসহায়-হতদরিদ্রদের পাশে জেলা প্রশাসন সবসময়ই ছিল এবং থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads