ads

বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ!

খবর টি পড়েছেন : ১৮৫
ব্রিজ নয় যেন মৃত্যু ফাঁদ!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা নৌকা ঘাটে যেতে পথচারীদের নিতে হচ্ছে ঝুঁকি। কারণ কে জানে ঘাটে যেতে ঝুঁকিপূর্ণ ব্রিজটি কখন ভেঙ্গে পড়ে। তারপরও ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি পাড়ি হয়ে প্রতিদিন নকলা থেকে সহস্রাধিক মানুষকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে জীবিকার সন্ধানে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় চলাচল করতে হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয়ের একটু সামনেই ব্রহ্মপুত্র নদের ঘাটে যেতে ২০১৪ সালে প্রায় ২৬ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় ওই ব্রিজটি। বছর তিনেক আগে ব্রিজটির ৩টি পিলারের মধ্যে ২টি পিলার ভেঙে হেলে পড়ে এবং বন্যার পানিতে দু’পাশের সংযোগ সড়কের মাটি সরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় ইজারাদার পথচারীদের চলাচলের সুবিধার্থে ব্রিজটির দু’পাশে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করে দেয়। কিন্তু ভাঙাচোরা ওই সাঁকো আর ব্রিজ দিয়ে পারাপার হতে যাত্রীদের নিতে হয় মৃত্যু ঝুঁকি। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে বলে এলাকাবাসী জানায়।
নারায়ণখোলা ঘাটের ইজারাদার লাভলু মিয়া জানান, প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে ওই বাঁশ ও কাঠের সাঁকোটি নির্মাণ করা হয়েছে আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে। অথচ সরকারিভাবে ঘাট ইজারা দেওয়া হয়েছে ১৬ লক্ষ ১০ হাজার টাকা। নৌকার মাঝি সরোয়ারদী বলেন, প্রতিদিন নকলা হতে ময়মনসিংহ, পিয়ারপুর, মুক্তাগাছা, জামালপুরসহ বিভিন্ন অঞ্চলে প্রায় দেড় থেকে দু’ হাজার লোক চলাচল করে এই পথে। ঈদের সময় চাপ থাকে কয়েকগুণ বেশি। কারণ পিয়ারপুর রেল স্টেশন থেকে নকলা নালিতাবাড়ীসহ বিভিন্ন অঞ্চলের যাত্রীরা এই পথ ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছায়। ব্রিজটি ভেঙে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণ করা দরকার।
নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ওই ব্রিজটি পার হতে পথচারীদের ঝুঁকির কথা স্বীকার করে বলেন, ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ করার জন্য আমরা ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে কথা বলেছি।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, আপাতত ভাঙা ব্রিজটির দু’পাশে মাটি ভরাট করার জন্য ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীকে বলা হয়েছে।
চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, খুব তাড়াতাড়ি ব্রিজটির দু’পাশে মাটি ভরাটের কাজ শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার কেজি দরে কাঁঠাল বিক্রি! পরবর্তী সংবাদ শেরপুরে প্রতিবন্ধী ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads