ads

বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাপপ্রবাহে জনজীবন অস্থির : ৩ বিভাগে কালবৈশাখী হবার সম্ভাবনা

খবর টি পড়েছেন : ১৮৮
তাপপ্রবাহে জনজীবন অস্থির : ৩ বিভাগে কালবৈশাখী হবার সম্ভাবনা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন। বেশ কদিন ধরে অব্যাহত তাপপ্রবাহের প্রভাবে তীব্র গরমের কারণে সারাদেশের মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার। আবহাওয়া অফিস জানিয়েছে দু’একদিনের মধ্যেই আসছে ঝড়-বৃষ্টি।

Shamol Bangla Ads

এদিকে, আজ ৩ বিভাগে কালবৈশাখী হবার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। অবশ্য এখন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টি হয়নি। তবে দুই অঞ্চল ও তিন বিভাগে আজ কালবৈশাখী বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ৭ অঞ্চল ও ৫ বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও কিছু কিছু অঞ্চলে তা প্রশমিত হতে পারে। বুধবার (২৮ এপ্রিল) সকালে ওই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই কারণে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও দু’একদিন অব্যাহত থাকতে পারে সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বেশ কদিন ধরেই রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে বিরাজ করছে অসহনীয় গরম। প্রচ- রোদ আর আদ্রতাজনিত কারণে গরমে অতিষ্ঠ দেশবাসী। ঢাকা, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি মাসে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টির সঙ্গে গরম হাওয়ায় ৩৬ জেলায় প্রায় একলাখ টন বোরো ধানসহ ভুট্টা, সবজি, চীনাবাদাম, সূর্যমুখী ও কলার ফলন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে এ খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৩৩৫ কোটি টাকা।

জানা যায়, এখন দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে। এ পরিস্থিতিতে বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় দেশের মানুষ। আবহাওয়া অধিদফতরে কর্মরত আবহাওয়াবিদ আবদুল মান্নান সাংবাদিকদের জানান, মূলত বৃষ্টি না হওয়ার কারণেই বাড়ছে গরম। বাতাসে জলীয়বাষ্প থাকায় বেশি ঘাম হচ্ছে। তাই গরমও বেশি লাগছে। বৃষ্টি হলেই এ অবস্থার অবসান হবে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিনের চেয়ে কিছুটা কম। সোমবার দেশের আটটি বিভাগের মধ্যে ৫টি বিভাগেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে। আগের দিন রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ভেঙ্গে ফেলে রাজশাহী। এদিন রাজশাহী বিভাগের বদলগাছিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে ৪১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। এদিন খুলনা বিভাগের তাপমাত্রাও ৪১ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও আগের দিনের কাছাকাছিই রয়েছে। আর এই তাপের কারণেই অনুভব করা যায় সারাদেশ পুড়ছে তীব্র তাপপ্রবাহে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত পরবর্তী সংবাদ কেজি দরে তরমুজ বিক্রি করা হলে ব্যবস্থা নেয়া…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads