ads

বুধবার , ২৮ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খবর টি পড়েছেন : ২২৫
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া ওই ভূমিকম্পে দুলেছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা। ২৮ এপ্রিল বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়।

Shamol Bangla Ads

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৮টা ২১ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানীর আগারগাঁও থেকে ৩৯৭ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বের ভারতের আসামের ঢেকীয়াজুলি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০, যা শক্তিশালী ভূমিকম্প।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। এটি ছিল শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬.০ রিখটার স্কেল।’ রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ভূমিকম্প। আর ৬ হলে শক্তিশালী ভূমিকম্প বলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় আইনগত সহায়তা দিবস আজ পরবর্তী সংবাদ তাপপ্রবাহে জনজীবন অস্থির : ৩ বিভাগে কালবৈশাখী হবার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads