শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের হাতে ওই মাস্ক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

মাস্ক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।
ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম জানান, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় লোকজনকে নিরাপদ রাখতে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাইস চেয়ারম্যান, থানা, ৭টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা যুবলীগের মাঝে ৭২০ প্যাকেট উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়েছে।




