শেরপুরের শ্রীবরদীতে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চারা বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে ৯০টি প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে ওই লেবু, কমলা ও মাল্টার চারা তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা বিভিন্ন ইউনিয়নে ৯০টি প্রদর্শনীর জন্য প্রায় ৩ হাজার ২৫০টি লেবু, কমলা, মাল্টা চারা ও সার বিতরণ করা হয়।




