ads

মঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির তাণ্ডবে ফসলের ক্ষতি

খবর টি পড়েছেন : ২১৯
নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির তাণ্ডবে ফসলের ক্ষতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতির দল তান্ডব চালিয়ে চলতি বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে। ২৬ এপ্রিল সোমবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমান্তবর্তী খলচান্দা কোচপাড়া গ্রামের বোরো ধান ক্ষেতে ওই তাণ্ডব চালায় বন্যহাতির দল। এতে কৃষকের স্বপ্নভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার খলচান্দা গ্রামসহ এর আশেপাশের এলাকায় চলতি বোরো ধানের মৌসুমে প্রায় প্রতি রাতেই ২০/৩০ টি বন্য হাতির দল খাবারের সন্ধানে ধান ক্ষেতে তাণ্ডব চালাচ্ছে। কৃষকদের অনেকেই রাত জেগে তাদের ক্ষেত পাহারা দিয়েও রক্ষা করতে পারছেন না ফসল। ক্ষতিগ্রস্ত কৃষক বকুল কোচ (৩০) জানান, প্রতিদিনের মতো তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে তার ৬০ শতাংশ জমির বোরো ধান ক্ষেত খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে ক্ষতিগ্রস্ত করেছে।
এরকই গ্রামের কৃষাণী অমলা কোচনী (৩৫) বলেন, এইবার নিয়ে হাতি আমার ৪ বার ধান ক্ষেত খাইল। কেমনে যে ধান গোলায় তুলমু। এই ধান খাইয়া ফালাইলে আমরা যে কেমনে চলমু কবার পাই না।

Shamol Bangla Ads

অপর কৃষক পরিমল কোচ (৪০) বলেন, প্রতি মৌসুমেই বন্যহাতির দল ধান ও গাছের কাঠাল খেয়ে সাবাড় করে দেয়। আমরা এ যাবত কোন সরকারি সাহায্য-সহযোগিতা পাই নাই। তিনি বলেন, হাতি তাড়ানোর জন্য কয়েকদিন সরকারিভাবে অল্প পরিমানে কেরোসিন তেল বিতরণ করা হয়েছে। এই তেল পর্যাপ্ত নয়। তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের ধান কাটতে হবে। এমন সময়ে বন্যহাতি ফসলের ক্ষেতে তাণ্ডব চালিয়ে আমাদের দিশেহারা করে দিয়েছে।
এদিকে গ্রামবাসীরা জানান, সোমবার রাতে বকুল কোচের ৩০ শাতাংশ, সুকুমার কোচের ৩৫ শতাংশ, বাধন কোচের ৬০ শতাংশ, খোকন কোচের ৫০ শতাংশ ও শ্রী কান্ত কোচের ৬০ শতাংশ জমির ধান খেয়ে পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করেছে বন্যহাতির দল। তারা জানান, এই বন্যহাতির দলটি পাশেই চান্দুভুই বিএসএফ ক্যাম্প এলাকায় গভীর জঙ্গলে অবস্থান করছে। এরা যে কোন সময় ফসল ও ঘরবাড়িতে হামলা করতে পারে। এ জন্য তারা আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন, নালিতাবাড়ী সীমান্তে প্রায় দুই যুগ ধরে বন্যহাতি তাণ্ডব চালিয়ে জান-মালের ক্ষতি করে আসছে। আমরা সব সময় সতর্ক আছি। যাতে এলাকার মানুষের জান-মালের তেমন ক্ষতি করতে না পারে। আর যাদের ক্ষতি করেছে তারা যদি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করেন, তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে। ইতোপূর্বে পাহাড়ী এলাকায় বন্যহাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা করা হয়েছে। এছাড়া বন্যহাতি তাড়ানোর জন্য সীমান্ত এলাকায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) এর কার্যক্রমও চলমান আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মাস্ক বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও পরবর্তী সংবাদ বাবর আলী মসজিদ; শেরপুরের নতুন এক দৃষ্টিনন্দন স্থাপত্য

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads