ads

সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এসি-ল্যান্ডসহ ৪ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০২১ ২:২৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে সহকারী কমিশনার (ভূমি) (এসি-ল্যান্ড) সহ ৪ সরকারি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল সোমবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে ওই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

বিদায়ী কর্মকর্তারা হচ্ছেন বদলি হওয়া সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান জিসান, অবসরে যাওয়া উপজেলা সমবায় কর্মকর্তামো. মহিব্বুর রহমান, বদলি হওয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ও অবসরে যাওয়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। এছাড়া অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমানসহ নতুন যোগদানকৃত কর্মকর্তাদের বরণ করে নেওয়া হয়। ওইসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, করোনা মহামারির সম্মুখ যোদ্ধা শ্রীবরদীর সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান। শ্রীবরদী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই বদলে গেছে ভূমি অফিসের পুরোনো চিত্র। ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা লোকদের হয়রানী আর ঘুষ বাণিজ্যের অবসান ঘটেছে। সেবা গ্রহীতারা সহজেই পেয়েছেন কাঙ্খিত সেবা। তিনি শ্রীবরদীতে যোগদানের পর থেকেই নিয়মিত পরিদর্শন করেছেন ইউনিয়ন ভূমি অফিসগুলো। ওইসব অফিসের কর্মরতদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। করোনা মহামারি ঠেকাতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের পরামর্শে শহর থেকে গ্রামাঞ্চলে গিয়েছেন। কখনো নিজেই মাইকিং করে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচার করেছেন। কখনো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করেছেন। সম্প্রতি তাকে বদলি করা হয় কক্সবাজারের শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে। ২৬ এপ্রিল সোমবার তিনি নবাগত সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Need Ads