ads

সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০২১ ২:০৬ অপরাহ্ণ

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে সরকারঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রতিবন্ধী, অটোরিক্সাচালক, সিএনজিচালকসহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল রবিবার রাতে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ও শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ৩শ কর্মহীন মানুষের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ ও লবণ।

Shamol Bangla Ads

খাদ্য সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, এনডিসি মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান মাহমুদ, ডিএম সাদিক আল শাফিন, মো. আসিফ রহমান, মো. সানাউল মোর্শেদ, সালাউদ্দিন বিশ্বাস ও এসএম আল-আমীনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads