ads

সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে হাতকড়ার বদলে ফুল পেলেন সাজাপ্রাপ্ত আসামি!

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০২১ ১:৩০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামি থানায় আত্মসমর্পণ করার পর তাকে হাতকড়া না পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ২৫ এপ্রিল রবিবার বিকেলে থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক (৩৮)। রাজ্জাক ঝিনাইগাতী সদর ইউনিয়নের বনকালি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, আব্দুর রাজ্জাক ২০১৪ সালের শেরপুরের ঝিনাইগাতী থানার একটি মাদক মামলার আসামি ছিলেন। মামলার পর থেকেই পালিয়ে জীবনযাপন করছিলেন তিনি। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরে আদালত তাকে ৬ মাসের সাজা দেন এবং আব্দুর রাজ্জাক পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিছুদিন আগে ঝিনাইগাতী থানায় সেই গ্রেফতারী পরোয়ানা পাঠানো হয়। এরপর থেকে তাকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছিল থানার পুলিশ। একই সঙ্গে পরিবারের মাধ্যমে তার মোবাইল নম্বর সংগ্রহ করে ওই আসামির সঙ্গে যোগাযোগ শুরু করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। এক পর্যায়ে ওই আসামিকে বুঝিয়ে পালিয়ে না থেকে আত্মসমর্পণের পরামর্শ দেন এবং তাকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। পরে দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার বিকেলে স্বেচ্ছায় থানায় এসে ধরা দেন রাজ্জাক। ওইসময় তাকে হাতকড়ার বদলে ফুল দিয়ে বরণ করে নেন ওসি। পরে হাতকড়া ছাড়াই বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামি আব্দুর রাজ্জাক বলেন, মামলার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে জীবনযাপন করছিলাম। আমার অনুপস্থিতিতে আদালত আমাকে ৬ মাসের সাজা দেয়। পরোয়ানা পেয়ে থানার পুলিশ কয়েকবার আমাকে গ্রেফতার করতে আমার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে না থাকায় পুলিশ আমাকে গ্রেফতার করতে পারেনি। অনেক দিন পালিয়ে থাকতেও ভাল লাগছিল না আর। তাই ওসি সাহেবের পরামর্শে থানায় উপস্থিত হয়ে স্বেচ্ছায় ধরা দেই।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা পাওয়ার পর তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানোর পর জানতে পারি তিনি পলাতক। এরপর তার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে পালিয়ে না থেকে আত্মসমর্পণের পরামর্শ দিলে থানায় এসে ধরা দেন তিনি। তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাকের মাকে থানা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads