ads

সোমবার , ২৬ এপ্রিল ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বোরো ধানের বাম্পার ফলন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ২৬, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান কাটা শুরু হয়েছে। বর্তমানে উপজেলার সর্বত্র বোরো ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষান ও কৃষানীরা। মাঠে মাঠে চলছে এখন বোরো ধান কাটাও মাড়াই কাজের ধুম। ফলন ভাল হওয়ায় কৃষকদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ১৩ হাজার ১৬২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো আবাদ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। এবার প্রতি একর জমিতে ৫০ থেকে ৮০ মণ ধান উৎপাদন হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ূন কবির আশা প্রকাশ করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে পারলে বোরো মৌসুমে আশানুরূপ ফলন ঘরে তুলতে পারবে কৃষকরা।

Need Ads