ads

রবিবার , ২৫ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লকডাউনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে পুলিশের খাদ্য সহায়তা বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২৫, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ

শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে চলমান লকডাউনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির (হিজড়া সম্প্রদায়) মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা পুলিশ। ২৫ এপ্রিল রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে তৃতীয় লিঙ্গের ৪০ জন সদস্যের মাঝে ওই খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। খাদ্য সামগ্রী বুঝে নেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু ও ছোলা।

Shamol Bangla Ads

খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী, পুলিশ পরিদর্শক (অপরাধ) রেজাউল হক, সামাজিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক ও পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা পেয়ে জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads