ads

বৃহস্পতিবার , ২২ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা

খবর টি পড়েছেন : ১৭৬
আবদুল মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর আসন (কুমিল্লা-৫) শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই আসন শূন্য ঘোষণা করা হয়।২২ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি শূন্য হয়েছে।

Shamol Bangla Ads

গত ১৪ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মতিন খসরু। এর আগের দিন বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
গত ১৫ মার্চ তিনি সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তবে পরে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেও তিনি হৃদরোগে আক্রান্ত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব ‘ধরিত্রী দিবস’ আজ পরবর্তী সংবাদ ভ্যাকসিন নিয়ে ভারত-বাংলাদেশ সস্পর্কে ভাটা পড়বে না :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads