ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লকডাউন অমান্য করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত লকডাউনের সপ্তম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জনকে ১৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে লকডাউন না মেনে দোকান খোলায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ওই ৯ জনকে জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলামিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে শহরের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক পরিধান না করার দায়ে ৯ ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ সালের সংক্রমণ আইনের ২৬৯ ধারায় দোষী সাব্যস্ত করে ৯ মামলায় ১৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ব্যক্তিরা জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ৯ জনকে জরিমানার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads