ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার র‌্যাবের হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ১ কেজি গাঁজাসহ সামছুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (শেরপুর-জামালপুর) এর সদস্যরা। ১৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামছুদ্দিন ওই ইউনিয়নের পিছলাকুড়ি এলাকার আব্দুর রহমানের পুত্র।

Shamol Bangla Ads

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমএম সবুজ রানার নেতৃত্বে সোমবার সন্ধ্যায় নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব।
ওইসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সামছুদ্দিনকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার ডান হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগের ভিতরে ১ কেজি গাঁজা পাওয়া যায়। ওই ঘটনায় নকলা থানায় মাদক আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads