ads

মঙ্গলবার , ২০ এপ্রিল ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রমজান উপলক্ষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ২০, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ

শেরপুরে রমজান মাস উপলক্ষে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির (হিজড়া সম্প্রদায়) মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের বাগরাকসা এলাকাস্থ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভাড়া বাসায় গিয়ে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। ওইসময় এনডিসি মিজানুর রহমান, জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৮০ কেজি চাল, ১৫ কেজি আলু, ১০ কেজি ডাল, ৫ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি লবণ।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রীগুলো পেয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার বলেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব মহোদয় সবসময়ই আমাদের খোঁজ-খবর রাখেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, জেলার বিভিন্ন এলাকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির ৫৩ জন সদস্য প্রায় ২ বছর যাবত একত্রে শহরের বাগরাকসা ও গৌরীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে তাদের পুনর্বাসনে সদর উপজেলার কামারিয়া এলাকায় ২ একর জমির উপর আবাসন প্রকল্প নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খুব শীঘ্রই তা ওই জনগোষ্ঠির মাঝে হস্তান্তর করা হবে।

 

Need Ads