হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ এপ্রিল রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি হেফাজতের হরতালে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দুটি মামলাসহ মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।



















